মা
মা’র বিবশ হাতটির দিকে তাকালে বুঝি
কী প্রখর বানের ডাকে ধেয়ে আসছে — বিদায় ঘাট
তাইতো চাতক দু’চোখ তাকিয়ে দ্যাখে
আবাদের শেষ চিহ্ন–
ডানার নিচে জাপটে রাখা গর্ভজাত
কোল থেকে সরতে সরতে –কবে যে হয়ে গেল পর!
রক্তের নুন চুইয়ে গড়ে তোলা বাড়িঘর
উঠোনপালান, এ শীতল বৃক্ষ ছায়া
ভাগ হতে হতে মরে গেছে মায়ার পরাণ।
গোয়ালে দুধেল সুখ –সেই কবে উঠে গেছে!
তার অসাড় দেহের সাথে।
সোনালি ধানের মৌতাত ঘ্রাণ– আর
পিঠার ফোঁড়ে ফোঁড়ে গল্পের গাঁথুনি
প্রতীক্ষার দিনও শেষ হয়ে যাবে
মা’র শবের সাথে।
বিষয়ঃ

মন্তব্য করুন