×
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার, ০০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার, ০০ ১৪৩২

পরশপাথর

নাভিমূলে আগুন ছুড়ে 

যে তুমি ছেড়ে গেছো ইজেলের সংসার

তার জন্য 

কখনো বাজাবে না চিত্রিত অপেক্ষার দোয়েলশিস

শিখণ্ডীর পাশা

যে রেখেছে পুরে কচ্ছপের খোলসে,

একটি শীতকাল পেরিয়েও 

তার জন্য ফিরবে না বসন্ত

পাথরের ঘোড়া হয়ে

অনন্তকাল দাঁড়াতে হবে

              বালিহাঁস নামা প্রান্তরে

ভেঙ্গে চুরচুর হয়েও

হতে হবে সর্বংসহা

শীত শেষের কুয়াশা বলে গেছে

একদিন, 

              ঠিক একদিন, তার জন্য বরাদ্দ হবে বৃহন্নলা দরপত্র…

শেলী সেনগুপ্তা

শেলী সেনগুপ্তা, দীর্ঘদিন ধরে সাহিত্যের বিভিন্নধারায় অবদান রেখে যাচ্ছেন। এর মধ্যে তাঁর পছন্দের বিষয় শিশুতােষ গ্রন্থ। তিনি তাদের মাঝে নিজেকে খুঁজে পান। তাই অবিরাম লিখে যাচ্ছেন। শেলী সেনগুপ্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ও শিক্ষা গবেষণায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পছন্দের সাথে পেশাকে একীভূত করার জন্য শিক্ষকতাকেই জীবন ধারণের অবলম্বন করে নিয়েছেন। জীবনকে তিনি আনন্দের সাথে যাপন করতে চান। মানুষ ও মাটি তার ভাবনার সবটুকু অধিকার করে আছে। পঠন ও ভ্রমণের মাঝেই আনন্দ খুঁজে পান। যাপিত জীবনের অভিজ্ঞতার আলােকে তিনি সাহিত্য রচনা করে চলেছেন। এ পর্যন্ত তাঁর ৩৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

বিষয়ঃ

কবিতা

মন্তব্য করুন

আবশ্যক ঘরসমূহ * চিহ্নিত করা হয়েছে

সম্পর্কিত