×
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার, ০০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার, ০০ ১৪৩২

আপনি কি জানেন উজবেকিস্তানের জাতীয় খাবার কী? এর নাম প্লভ – এক পাত্রে রান্না হওয়া চাল, মাংস, গাজর, পেঁয়াজ, আর মসলার এক অনন্য মিশ্রণ। শুধু খাবার নয়, এটি একটি ঐতিহ্য, সংস্কৃতি, আর ভালোবাসার প্রতীক! প্রাচীনকাল থেকেই মধ্য এশিয়ার কাফেলাগুলো এই প্লভ রান্না করত মরু ভ্রমণের মাঝখানে। এখন চলুন প্লভ সম্পর্কিত ভাষা মিডিয়ার ভিডিওটি দেখি –

আজও উজবেকিস্তানের যেকোনো উৎসব, বিয়ে, ঈদ বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্লভ অপরিহার্য। বিশাল কাজান বা লোহার কড়াইতে একসাথে শত শত মানুষের জন্য প্লভ রান্না হয়। তেল আর ভেড়ার চর্বিতে ভাজা হয় মাংস আর পেঁয়াজ, যোগ হয় মোটা কাটা গাজর। এরপর ছড়িয়ে দেওয়া হয় সুগন্ধি চাল – আর মাঝখানে চাপিয়ে দেওয়া হয় গোটা রসুন!

মধ্য এশিয়ার গর্ব প্লভ

উজবেকরা বলে – “একটি ভালো প্লভ তৈরি করতে জানতে হয় ধৈর্য, প্রেম আর গন্ধ চিনতে!” আজ প্লভ শুধু উজবেকিস্তান নয়, পুরো মধ্য এশিয়ার গর্ব। এটি রাশিয়া, আফগানিস্তান, ইরান এমনকি তুর্কি অঞ্চলেও জনপ্রিয়। তাই যদি কখনো উজবেক কারো বাসায় যান, প্লভ খাওয়ার নিমন্ত্রণ পেলে না করবেন না— কারণ এটা শুধু খাবার নয়, ভালোবাসার আমন্ত্রণ!

মন্তব্য করুন

আবশ্যক ঘরসমূহ * চিহ্নিত করা হয়েছে

সম্পর্কিত